EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন

শেষ মুহুর্তে ভোটারদের মন জয় করতে মাঠে মরিয়া বিএনপির নেতাকর্মীরা

ডেইলি সান রির্পোট, ঠাকুরগাঁও

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম

শেষ মুহুর্তে ভোটারদের মন জয় করতে মাঠে মরিয়া বিএনপির নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে ভোটারদের মন জয় করতে মাঠে মরিয়া হয়ে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা।  সোমবার (২৬ অক্টোবর) জেলার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও প্রচারণা চালিয়েছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার বিকেলে নবগঠিত ভুল্লী উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে  উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও ভোটাররা উপস্থিত হন।

সমাবেশে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, স্বাধীনতার পর জাসদের লোকেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করত।

বর্তমানে জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি—তাঁরা কেউই জামায়াতের লোক নন, তাঁরা জাসদ থেকে এসেছেন বলে উল্লেখ করেন তিনি।

এছাড়াও উপনির্বাচনের শেষ দিনের প্রচারণায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষে ভোট চেয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রার্থীরা ও তাঁদের সমর্থকেরা।

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য গ্রহণ করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন