EN ☀️
×

Follow Us

রাজনীতি

দীর্ঘ ভোগান্তির অবসান, কৃত্রিম পা পেয়ে স্বস্তিতে ছাত্রদল নেতা সাইফুল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম

দীর্ঘ ভোগান্তির অবসান, কৃত্রিম পা পেয়ে স্বস্তিতে ছাত্রদল নেতা সাইফুল

ছবি: সংগৃহীত

অ অ

দীর্ঘদিন ধরে ব্যবহার করা কৃত্রিম পা অকেজো হয়ে পড়ায় চলাফেরায় ভোগান্তিতে ছিলেন ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম। এবার আধুনিক কৃত্রিম পা পেয়ে স্বস্তি ফিরেছে তাঁর জীবনে। নতুন পা লাগানোর পর এখন লাঠির সাহায্য ছাড়াই হাঁটতে পারছেন তিনি।

২০০৯ সালে সড়ক দুর্ঘটনায় সাইফুলের একটি পা হারাতে হয়। এরপর কৃত্রিম পায়ের সাহায্যে চলাফেরা করতেন তিনি। তবে পুরোনো কৃত্রিম পা অকেজো হয়ে পড়ায় আবারও চলাফেরায় সমস্যায় পড়েন।

বিষয়টি জানতে পেরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলের জন্য আধুনিক কৃত্রিম পায়ের ব্যবস্থা করেন। এ কাজে সহযোগিতা করে ব্র্যাক হেলথ সেন্টার। 

সোমবার (১৯ অক্টোবর) ব্র্যাক হেলথ সেন্টারে সাইফুলের কৃত্রিম পা সংযোজনের সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় তিনি তারেক রহমানের দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য অধ্যাপক ডা. রফিকুল ইসলামের ভূমিকারও প্রশংসা করেন।

স্থানীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য জেবা আমিন খান বিষয়টি অধ্যাপক ডা. রফিকুল ইসলামের নজরে আনেন বলে জানা গেছে।

আধুনিক কৃত্রিম পা পেয়ে সাইফুলের চলাফেরা আগের চেয়ে সহজ হয়েছে। এখন লাঠির সাহায্য ছাড়াই হাঁটতে পারছেন তিনি।

আরও পড়ুন