সাবেক উপমন্ত্রী আ. হাই আর নেই, জানাজা আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম
সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী আব্দুল হাই
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী আ. হাই আর নেই। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
জানাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অংশগ্রহণের কথা রয়েছে।
এ উপলক্ষে যথাসময়ে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পাসধারী গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন