EN ☀️
×

Follow Us

রাজনীতি

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮ এএম

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

ছবি: সংগৃহীত

অ অ

মালয়েশিয়ায় প্রায় এক মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এমপি।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।

তিনি জানান, চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস। এ সময় তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাসও ছিলেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়া যান মির্জা আব্বাস। সেখানে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এর আগে, দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন মির্জা আব্বাস। পরে ফলোআপ চিকিৎসার জন্য আবারও মালয়েশিয়ায় যান তিনি।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসা শেষে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হয়।

দীর্ঘ চিকিৎসা ও ফলোআপ শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস। তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।

আরও পড়ুন