EN ☀️
×

Follow Us

রাজনীতি

রাস্তায় অরাজকতা নয়, সব সমস্যার সমাধান সংসদে: চিফ হুইপ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:০৮ পিএম

রাস্তায় অরাজকতা নয়, সব সমস্যার সমাধান সংসদে: চিফ হুইপ

ছবি: সংগৃহীত

অ অ

দেশের বিভিন্ন সমস্যার সমাধান জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, রাস্তায় কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করা কাম্য নয়।

শুক্রবার (২ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ক্লাব ওপেন তায়কোন্দো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, দেশে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে যারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছিল, তাদের ফেরানোর চেষ্টা করছে একটি দল।

তিনি বলেন, সরকার অত্যন্ত কঠোর। সরকারের সরলতার সুযোগ নিয়ে কেউ এ ধরনের কর্মকাণ্ড করতে চাইলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নুরুল ইসলাম মনি বলেন, জাতীয় সংসদে দেশের সব সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের সুযোগ রয়েছে। তাই কোনো দাবি বা সমস্যা নিয়ে রাস্তায় অরাজকতা সৃষ্টি না করে সংসদীয় আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে।

আরও পড়ুন