EN ☀️
×

Follow Us

রাজনীতি

রাড্ডা হামলায় দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি জামায়াত আমিরের

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

রাড্ডা হামলায় দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি জামায়াত আমিরের

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

অ অ

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার এক ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানান।

পোস্টে তিনি লেখেন, মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রটিতে লুটপাট চালানোর পর সেটি গুঁড়িয়ে দেয় বলে তিনি অভিযোগ করেন।

শফিকুর রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন, এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর। রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয়। তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। তারাই জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিল।

তিনি আরও উল্লেখ করেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে। অন্যদিকে চলছে এই খেলা।

পোস্টের শেষাংশে বলেন, আর কত দিন এ ধরনের খেলা চলবে? দুষ্কৃতিকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে।

আরও পড়ুন