EN ☀️
×

Follow Us

রাজনীতি

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ অস্বীকার গাজী নজরুলের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ অস্বীকার গাজী নজরুলের
অ অ

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। সে নিজে নিজে আত্মহত্যা করেছে।’

এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

রবিবার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীত পাশে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে রাতে নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওই রাতেই গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে শেরেবাংলা নগর থানা থেকে গাজী নজরুল ইসলাম ও মাকসুদা ইসলামকে আদালতে নেওয়া হয়। পরে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন