EN ☀️
×

Follow Us

রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিল বিএনপি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পিএম

মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিল বিএনপি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে দলের মনোনয়ন বোর্ড।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ড হিসেবে এতে অংশ নেন।

সাক্ষাৎকারে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী নম্র অংশ নেন।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের বলেন, জাতীয় স্থায়ী কমিটিই দলের মনোনয়ন বোর্ড হিসেবে দায়িত্ব পালন করে। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে কাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে জানানো হবে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

আরও পড়ুন