EN ☀️
×

Follow Us

রাজনীতি

লালমাটিয়া থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা আরজু আটক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম

লালমাটিয়া থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা আরজু আটক

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা খন্দকার মো. আজিজুল হক আরজুকে (৬৯) আটক করেছে পুলিশ। স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক খন্দকার মো. আজিজুল হক আরজু সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম জানান, ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হন।

ওসি আরও জানান, আজিজুল হক আরজু হৃদরোগে আক্রান্ত। এ কারণে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন