EN ☀️
×

Follow Us

রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ১৫ সেপ্টেম্বর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ১৫ সেপ্টেম্বর
অ অ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে দলটি।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ জাতীয় সংসদ নির্বাচনী এলাকার শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

দলীয় মনোনয়নপ্রত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। পূরণ করা ফরম ১৬ সেপ্টেম্বর একই সময় ও একই স্থানে জমা দিতে হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন