EN ☀️
×

Follow Us

রাজনীতি

বগুড়ায় রুকন সম্মেলনে নির্বাচনি প্রস্তুতির ডাক জামায়াত আমিরের

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

বগুড়ায় রুকন সম্মেলনে নির্বাচনি প্রস্তুতির ডাক জামায়াত আমিরের

বগুড়ায় রুকন সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

অ অ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জামায়াতের নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে ‘রুকন সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের সম্মান ও মর্যাদার পাহারাদার হিসেবে জনগণ আমাদের বিরোধীদলীয় ভূমিকায় বসিয়েছে। জনগণের দেওয়া এ দায়িত্ব আমাদের পূর্ণ আমানতদারিতার সঙ্গে আঞ্জাম দিতে হবে।

জামায়াত আমির আরও বলেন, নতুন সরকার জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে জনরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই এগিয়ে নেবো, ইনশাআল্লাহ।

আরও পড়ুন