EN ☀️
×

Follow Us

রাজনীতি

আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

অ অ

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে রাজধানীর গুলশানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে গুলশান-১ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেতের নেতৃত্বে আয়োজিত মিছিলে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানান।

মিছিল থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

মিছিলের নেতৃত্ব দেওয়া ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত বলেন, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

মিছিল শেষে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন