EN ☀️
×

Follow Us

রাজনীতি

বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:৪৯ পিএম

বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান
অ অ

দেশের মানুষ বিএনপির ওপর যে বিপুল আস্থা রেখেছে, যেকোনো মূল্যে তার প্রতিদান দিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

জনগণের প্রত্যাশা পূরণে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্থায়ী কমিটিকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সঙ্গে সাক্ষাৎকালে তাদেরকে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার এবং দলের মধ্যে চমৎকার সমন্বয় বজায় রাখা জরুরি। 

রাষ্ট্র পরিচালনায় গতিশীলতা আনতে দলের শীর্ষ নেতাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগানোর ওপরও জোর দেন বিএনপি চেয়ারম্যান।

এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্যরা দলের এবং সরকারের ভবিষ্যৎ রূপরেখা বাস্তবায়নে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার সংগ্রামকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারা বদ্ধপরিকর।

বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন দলের স্থায়ী কমিটির নতুন চার সদস্য- রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। এ সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নবনির্বাচিত সদস্যরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীও নতুন সদস্যদের অভিনন্দন জানান।

আরও পড়ুন