EN ☀️
×

Follow Us

রাজনীতি

খালেদা জিয়ার জন্মদিনে দৃষ্টিহীন শিক্ষার্থীদের মধ্যে ব্রেইল কোরআন বিতরণ ছাত্রদলের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম

খালেদা জিয়ার জন্মদিনে দৃষ্টিহীন শিক্ষার্থীদের মধ্যে ব্রেইল কোরআন বিতরণ ছাত্রদলের

ছবি: সংগৃহীত

অ অ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দৃষ্টিহীন মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ব্রেইল কোরআন শরিফ ও খাবার বিতরণ করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল।

রবিবার (১৬ আগস্ট) আল-মারকাজুল ইসলাম একাডেমির ৫০ জন দৃষ্টিহীন মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে উন্নতমানের দুপুরের খাবার ও ব্রেইল কোরআন শরিফ বিতরণ করা হয়।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি চিকিৎসক তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি চিকিৎসক শেখ তাওহীদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক চিকিৎসক মো. ইমরান হোসেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোন্দকার সিফাত উল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইফতেখার আহমেদ শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসক তৌহিদুর রহমান আউয়াল বলেন, খালেদা জিয়ার জন্মদিনে দৃষ্টিহীন শিক্ষার্থীদের হাতে ব্রেইল কোরআন তুলে দেওয়া একটি মানবিক উদ্যোগ। তার ভাষায়, দৃষ্টিহীনদের জন্য ব্রেইল কোরআন উপহার দেওয়া তাদের স্বপ্নপূরণের অংশ।

তিনি বলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় এর নাম খালেদা জিয়ার নামে রাখা হয়েছিল। পরবর্তী সময়ে সেই নাম পরিবর্তন করা হয়েছে উল্লেখ করে তিনি এ সিদ্ধান্তের সমালোচনা করেন।

খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা তুলে ধরে আউয়াল বলেন, নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর ভাষায়, খালেদা জিয়ার জন্মদিনে দৃষ্টিহীন আলেমদের হাতে কোরআনের আলো তুলে দেওয়ার উদ্যোগটি তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতা চিকিৎসক মোহাম্মদ বিন মিজান, চিকিৎসক রুহুল আমিন সজীব, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, চিকিৎসক সুদীপ্ত পাল, চিকিৎসক সাদিকুর রহমান ইফাত, সাঈদ মোর্শেদ, জিদ্দান আদনান, আরহাম মুশফিক, নাফিস, মোসাদ্দেক হোসেন সৌরভ, ইমরান খান, জাহিদ রিফাত, মহানগর ছাত্রদল নেতা মিরাজ হোসেন, আশরাফুল আসাদ, লাভলু ও আসলামসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন