EN ☀️
×

Follow Us

রাজনীতি

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি, মনোনয়ন ফরম সংগ্রহ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:৩২ পিএম

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি, মনোনয়ন ফরম সংগ্রহ

ছবি: সংগৃহীত

অ অ

রাষ্ট্রপতি পদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে নির্বাচন কমিশন (ইসি) থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্তের পর তার পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হলো।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল অলি আহমদের মনোনয়নকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন