১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:১০ পিএম
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতসহ ১১ দলীয় জোট। জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের নাম ঘোষণা করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।
বৈঠক শেষে জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নির্বাচন, পারস্পরিক রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতে ১১ দলীয় জোটের নেতারা বৈঠকে বসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার অংশ নেন। এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদও বৈঠকে উপস্থিত ছিলেন।
এ ছাড়া ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন।