আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি-৩২ এ জামায়াতের মিছিল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৪৪ এএম
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধের দাবিতে রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্যান্য নেতারা অংশ নেন।
মিছিলটি ধানমন্ডি-৩২ নম্বর সিগন্যাল এলাকা থেকে শুরু হয়ে ধানমন্ডি-২৭ নম্বর মোড় প্রদক্ষিণ করে আবার ধানমন্ডি-৩২ এলাকায় এসে শেষ হয়।
আরও পড়ুন