রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ পড়লাম: জামায়াত আমির
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রবিবার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত পোস্ট করেন তিনি।
সেখানে জামায়াত আমির লিখেছেন, ‘রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ পড়লাম।
এখন এই রায় অতি দ্রুত কার্যকর করে এ ধরনের নারকীয় নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুষ্কৃতকারীদের প্রতি চূড়ান্ত বার্তা দেওয়ার সময় এসেছে।
সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’
আরও পড়ুন