EN ☀️
×

Follow Us

রাজনীতি

জাপা মহাসচিব রুহুল আমিনের হার্টে রিং প্রতিস্থাপন, আছেন সিসিইউতে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:৪২ পিএম

জাপা মহাসচিব রুহুল আমিনের হার্টে রিং প্রতিস্থাপন, আছেন সিসিইউতে
অ অ

জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদারের হৃদযন্ত্রে (হার্ট) সফলভাবে দুটি রিং প্রতিস্থাপন করা হয়েছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি বর্তমানে সিসিইউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ বি এম রুহুল আমিন হাওলাদারের এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে দুটি ব্লক ধরা পড়ে। সে সময় শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে একটি রিং প্রতিস্থাপন করেন। এরপর আজ শনিবার (২৩ মে) বিকেলে অধ্যাপক ডা. এন এ এম মুমিনুজ্জামানের নেতৃত্বে তার হৃদযন্ত্রে দ্বিতীয় রিংটি সফলভাবে প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তিনি ওই চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন।

এর আগে গত মঙ্গলবার (১৯ মে) তিনি শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার উচ্চ রক্তচাপ ধরা পড়ে। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকেরা তাকে বাসায় গিয়ে বিশ্রামের পরামর্শ দেন। তবে পরদিন বুধবার (২০ মে) রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা তাকে সিসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে জাতীয় পার্টির এই শীর্ষ নেতার দ্রুত আরোগ্য কামনায় গত শুক্রবার দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন দলটির নেতা-কর্মীরা। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

আরও পড়ুন