EN ☀️
×

Follow Us

রাজনীতি

জামায়াত আমিরের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ মন্তব্যে ফখরুলের কড়া প্রতিক্রিয়া

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম

জামায়াত আমিরের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ মন্তব্যে ফখরুলের কড়া প্রতিক্রিয়া
অ অ

বিএনপির বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় আসার যে অভিযোগ জামায়াতে ইসলামীর আমির করেছেন—তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি এ ধরনের বক্তব্যকে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা বলে মন্তব্য করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১ মে উপলক্ষে আয়োজিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটের ফল পরিবর্তন করা হয়েছে এবং বিএনপি এভাবে ক্ষমতায় এসেছে।’ তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, ‘এ ধরনের ভিত্তিহীন অভিযোগের কোনো বাস্তবতা নেই।’

তিনি আরও বলেন, ‘যারা এ ধরনের কথা বলছে, তাদের অতীত রাজনৈতিক ভূমিকা সম্পর্কে জনগণ অবগত। সে কারণেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’

বিএনপির মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন