EN ☀️
×

Follow Us

রাজনীতি

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ছাত্রদল নেতা বাসিতের নববর্ষ উদযাপন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ এএম

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ছাত্রদল নেতা বাসিতের নববর্ষ উদযাপন

ছবি: সংগৃহীত

অ অ

বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক। সেই বন্ধনকে আরও দৃঢ় করতে এবং সমাজের সব স্তরের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত।

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এতিম, দৃষ্টিপ্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের পাশাপাশি দীর্ঘদিনের সহযোদ্ধাদের নিয়ে রাজধানীতে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টা থেকে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নতুন বছরের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া এবং বিশেষভাবে প্রান্তিক শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা। আয়োজনে অংশ নেওয়া শিশুদের মাঝে ছিল উচ্ছ্বাস ও আনন্দের বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট নেতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজক কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। তিনি বলেন, দেশীয় সংস্কৃতিকে ধারণ, লালন ও বিকাশের পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতেই এ আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে উৎসব উদযাপনই প্রকৃত আনন্দ, যা সামাজিক সংহতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই আয়োজনের মাধ্যমে বৈশাখের আনন্দ যেমন ছড়িয়ে পড়েছে, তেমনি মানবিকতা ও সহমর্মিতার বার্তাও অংশগ্রহণকারীদের মাঝে পৌঁছে গেছে।

আরও পড়ুন