EN ☀️
×

Follow Us

রাজনীতি

ভোটকেন্দ্র দখল, রেজাল্ট শিটে স্বাক্ষর দিয়ে রাখা হচ্ছে: জামায়াত প্রার্থী

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০২ পিএম

ভোটকেন্দ্র দখল, রেজাল্ট শিটে স্বাক্ষর দিয়ে রাখা হচ্ছে: জামায়াত প্রার্থী

ছবি: সংগৃহীত

অ অ

বগুড়া সদর আসনের উপনির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুললেও শেষ পর্যন্ত ভোট বর্জনের পথে হাঁটছেন না জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান সোহেল। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টায় শহরের জামায়াত কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে আবিদুর রহমান সোহেল বর্তমান নির্বাচনী পরিস্থিতির কিছু গুরুতর চিত্র তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্র দখল করা হচ্ছে এবং প্রিজাইডিং অফিসাররা আগেভাগেই রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়ে রাখছেন। এছাড়া হিজাব পরিহিত নারী ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তিনি বলেন, প্রশাসনের নির্দিষ্ট দলীয় কর্মীদেরই এসব গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে।

তবে এতসব প্রতিকূলতার মাঝেও হাল ছাড়তে নারাজ এই প্রার্থী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যত বাধাই আসুক না কেন, ফলাফল না দেখে তিনি মাঠ ছাড়বেন না।

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, চূড়ান্ত রেজাল্ট ঘোষণা না হওয়া পর্যন্ত তার কর্মীরা কেন্দ্রে অবস্থান করবেন এবং পরিস্থিতির ওপর নজর রাখবেন। নির্বাচনের মাঠে শেষ সময় পর্যন্ত টিকে থেকে জনগণের রায়ের মর্যাদা রক্ষা করতে চান বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন