EN ☀️
×

Follow Us

রাজনীতি

সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আদায় করে ছাড়ব: জামায়াত আমির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম

সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আদায় করে ছাড়ব: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

অ অ

গণভোটে বিপুল সংখ্যক জনগণ হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে জানিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আদায় করে ছাড়ব। 

সোমবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ৭০ ভাগ জনগণ হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছে। আমরা হ্যাঁ-এর পক্ষে ছিলাম, আমরা হ্যাঁ-এর পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব- আদায় করে ছাড়ব ইনশাল্লাহ।

তিনি বলেন, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেদিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রা, কদম কদম যাত্রা থামিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা এগোতে দেব না।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ৫৪ বছরে দফায় দফায় যে ফ্যাসিবাদ জাতিকে এগিয়ে যেতে দেয়নি, সেই ফ্যাসিবাদকে চব্বিশের বিপ্লবীরা ছুড়ে মেরেছিল বঙ্গোপসাগরে, নালায়, নর্দমায়। এখন কারা নর্দমা থেকে এটাকে তুলে আনতে চায়? মনে রাখা দরকার, এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে, তারা জেগে উঠলে মাসের পর মাস, বছরের বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। তাদের বুক চিতিয়ে যুদ্ধ করার সিদ্ধান্তই ফ্যাসিবাদিদের কলিজায় কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

এই প্রজন্মের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান এখনো স্পষ্ট। বিরোধী দল তাদের সঙ্গে আছে

আরও পড়ুন