EN ☀️
×

Follow Us

রাজনীতি

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় নাহিদ ইসলাম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:০৬ এএম

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

অ অ

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে দলের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো বিবৃতিতে তথ্যটি জানানো হয়।

এতে বলা হয়েছে, মদীনার স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে নাহিদ ইসলাম বাংলাদেশ প্যাভিলিয়নে গেলে সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। 

এ সময় শিক্ষার্থীরা প্যাভিলিয়নের পক্ষ থেকে নাহিদ ইসলামের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন।

উল্লেখ্য, প্যাভিলিয়ন পরিদর্শনকালে এনসিপি আহ্বায়ক বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে উত্তরোত্তর উৎকর্ষ কামনা করেন।

আরও পড়ুন