সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে সরকারের প্রস্তাবে বিরোধী দল একমত নয়: বিরোধীদলীয় নেতা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:২৫ এএম
ছবি: সংগৃহীত
সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠনের জন্য সরকারি দলের প্রস্তাবে একমত নয় বিরোধী দল বলে জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি জানান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছেন।
বিরোধীদলীয় নেতা আরও জানান, সংবিধান সংস্কার পরিষদের জন্য সংসদীয় বিশেষ কমিটি হলে সেখানে বিরোধী দলের জন্য সমান সংখ্যক সদস্য রাখার কথা বলেছেন তিনি।
আরও পড়ুন