EN ☀️
×

Follow Us

রাজনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেতন-বোনাস নিশ্চিত, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শ্রমিকরা: মাহদি আমিন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেতন-বোনাস নিশ্চিত, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শ্রমিকরা: মাহদি আমিন

ছবি: সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনা এবং তদারকির ফলে এবার দেশের প্রায় সব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা সময়মতো বেতন ও ঈদ বোনাস পেয়েছেন। বিএনপি চেয়ারম্যানের শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহদি আমিন বলেন, “দীর্ঘদিন ধরে ঈদযাত্রার আগে দেশে শ্রমিকরা অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে থাকতেন। বেতন বকেয়া, কাজের চাপ, যানজট এবং বাড়ি ফেরার অনিশ্চয়তা সবার পরিচিত চিত্র। তবে এবার পুরো পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। শ্রমিকদের মধ্যে স্বস্তি ও খুশির পরিবেশ বিরাজ করছে।”

তিনি আরও বলেন, “প্রায় সব কারখানা ইতিমধ্যে ফেব্রুয়ারির বেতন এবং ঈদ বোনাস পরিশোধ করেছে। অনেক রফতানিমুখী কারখানা মার্চ মাসের বেতনেরও বড় অংশ পরিশোধ করেছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সক্রিয় সহযোগিতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে।”

মাহদি আমিন বলেন, সরকারের, শ্রমিক সংগঠন, কারখানা মালিক ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ, নিয়মিত মনিটরিং, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বশীল ব্যবস্থাপনা এ সাফল্যের মূল চাবিকাঠি। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রয়োজনীয় ঋণ ও অর্থায়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কারখানাগুলো বকেয়া বেতন ও বোনাস পরিশোধে সক্ষম হয়।

তিনি নিশ্চিত করেছেন, এই উদ্যোগের ফলে শ্রমিকরা পরিবারের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছেন। মাহদি আমিন বলেন, “এটি শুধুমাত্র শ্রমিকদের ব্যক্তিগত স্বস্তি নয়, বরং জাতীয় পর্যায়ে সমন্বিত সফলতার পরিচায়ক।”

সরকার সাধারণ ও প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে শ্রমবান্ধব নীতিমালা অব্যাহত রাখছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতার মাঝেও প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে। মাহদি আমিন আশা প্রকাশ করেছেন, সরকারের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শ্রমিকদের কল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন