EN ☀️
×

Follow Us

রাজনীতি

রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:৩৬ পিএম

রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

অ অ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেছেন, রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর, সংসদে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই।

বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদের নিয়ে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের বৈঠক করে ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা।

আসন্ন সংসদ অধিবেশনে বিরোধীদলের নোটিশ, মুলতবি প্রস্তাব ও সাধারণ আলোচনার বিষয়বস্তু কী হবে, তা নিয়েও বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন