ভাষাশহিদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা নিবেদন
এ সময় জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনি ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ এএম
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনি ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে, ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেয়ার পর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে নিয়ে শহিদ বেদিতে ফুল দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এরও আগে, প্রথমে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
