৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন, বিকেলে শপথ
নতুন তালিকায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি কয়েকজন নবীন মুখও স্থান পেয়েছেন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম
নতুন করে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন নবনিযুক্ত মন্ত্রীরা।
মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সমন্বয়ে মোট ৪৯ জন সদস্য থাকছেন। নতুন তালিকায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি কয়েকজন নবীন মুখও স্থান পেয়েছেন বলে জানা গেছে।
এর মধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য (এমপি) ইতোমধ্যে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ফোন পেয়েছেন। তাদেরকে নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন