ফরিদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী নায়াব ইউসুফ জয়ী
কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নেই, শুধু বলবো- আমি আপনাদেরই ছিলাম, আপনাদেরই আছি।’
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ এএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার পর অন্ধকার চিরে আলোর দেখা মিলেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর ৩ আসনে ধানের শীষের বিজয়ী প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি ভোটার ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নায়াব ইউসুফ তার পোস্টে ভোটারদের ভালোবাসাকে ‘হিমালয়সম’ এবং তাদের বিশ্বাসকে ‘অটুট’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, এই বিজয় কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং ধানের শীষের প্রতি সাধারণ মানুষের দীর্ঘদিনের জমানো আস্থার বহিঃপ্রকাশ।
কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নেই, শুধু বলবো- আমি আপনাদেরই ছিলাম, আপনাদেরই আছি।’
আরও পড়ুন