EN ☀️
×

Follow Us

রাজনীতি

সবাইকে ঢাকা-৮ আসনে যেতে বললেন নাহিদ ইসলাম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ পিএম

সবাইকে ঢাকা-৮ আসনে যেতে বললেন নাহিদ ইসলাম
অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চলছে ভোট গণনা, এমন পরিস্থিতিতে সবাইকে ঢাকা-৮ আসনে যেতে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দলের মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর করা ফেসবুক পোস্ট শেয়ার করে তিনি এই আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেছেন, সবাই ঢাকা-৮ আসনে আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।

এ দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেননি, এগিয়ে আসুন।

আরও পড়ুন