EN ☀️
×

Follow Us

রাজনীতি

গাজী আতাউর রহমান

বিরোধী জোটের কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন দেশ, জাতি ও ধর্মকে বিজয়ী করতে ২৫৮ আসনের সবগুলোতেই শেষ পর্যন্ত নির্বাচনি লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম

বিরোধী জোটের কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত ইসলামী আন্দোলন

ছবি: সংগৃহীত

অ অ

আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিরোধী দলগুলোর কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই শঙ্কার কথা জানান।

তিনি বলেন, বরগুনার একাধিক আসন, বরিশাল, পিরোজপুর ও লক্ষ্মীপুরসহ সারাদেশে জামায়াত ও বিএনপি কর্তৃক হাতপাখার নেতাকর্মীরা আহত হচ্ছে। এছাড়াও নানান জায়গায় হাতপাখার প্রার্থী নির্বাচন করছে না মর্মে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর নামে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সারাদেশে টাকা ছড়ানো হচ্ছে। যা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, নির্বাচনের আগমুহূর্তে কুচক্রীমহল নানা অপপ্রচার ছড়াচ্ছে। যারা এসব ছড়াচ্ছে তারা মিথ্যুক। যারা ভোট কেনার চেষ্টা করছে তারা প্রতারক, এদেরকে আইনের আওতায় আনার আহ্বান করছি এবং দেশবাসীকে আশ্বস্ত করছি যে, কোনো অপপ্রচারে কান দেবেন না। ইসলামী আন্দোলন দেশ, জাতি ও ধর্মকে বিজয়ী করতে ২৫৮ আসনের সবগুলোতেই শেষ পর্যন্ত নির্বাচনি লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল সকালে আপনারা জিকিরের সাথে দলে দলে কেন্দ্রে আসুন এবং হাতপাখায় ভোট দিন।

আরও পড়ুন