EN ☀️
×

Follow Us

রাজনীতি

পটুয়াখালী-৪ আসনে

বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

সংবাদ সম্মেলনে রবিউল হাসান বলেন, পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে তিনি সরে দাঁড়িয়েছেন।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম

বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

ছবি: সংগৃহীত

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও পটুয়াখালী-৪ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাড়ান।

এসময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণঅধিকার পরিষদ ও বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সময় এবিএম মোশাররফ হোসেনকে ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে পূর্ন সমর্থন জানান ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান।


সংবাদ সম্মেলনে রবিউল হাসান বলেন, পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে তিনি সরে দাঁড়িয়েছেন। 

আগামী দিনে জাতীয়তাবাদী দলের যে ঐক্য দরকার, সেটার প্রতিফলন ঘটিয়েছেন রবিউল হাসান বলে জানিয়েছেন, এবিএম মোশাররফ হোসেন। তিনি দুই নেতাকে স্বাদুবাদ জানিয়ে সব নেতাকর্মীকে তাদের সঙ্গে কাজ করার অনুরোধ জানান।

আরও পড়ুন