EN ☀️
×

Follow Us

রাজনীতি

কথা দিয়ে কাজ না করলে ৫ বছর পর আর ভোট চাইতে আসব না: রুমিন ফারহানা

বিজয়নগর ও সরাইলে রুমিন ফারহানার গণসংযোগ; গ্যাস সরবরাহ ও পাবলিক ইউনিভার্সিটিসহ একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম

কথা দিয়ে কাজ না করলে ৫ বছর পর আর ভোট চাইতে আসব না: রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

অ অ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমি সবার সাথে পরামর্শ করে এলাকার উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন করব। যদি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারি, তবে পাঁচ বছর পর আর নির্লজ্জের মতো আপনাদের কাছে ভোট চাইতে আসব না।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিজয়নগর ও সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত পৃথক জনসভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনী জনসভায় রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকার জন্য বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকায় গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। এছাড়া সরাইল-আশুগঞ্জ অঞ্চলে একটি পাবলিক ইউনিভার্সিটি স্থাপন, জরাজীর্ণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং সরাইলকে পৌরসভায় রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি।

জনসেবায় আমূল পরিবর্তনের অঙ্গীকার করে তিনি বলেন, আমি অসুস্থ হলে নিজের এলাকার হাসপাতালেই নিজের চিকিৎসা করাব, যাতে চিকিৎসাসেবার মান উন্নত হয়।

বিজয়নগরের চান্দুরা ডাকবাংলো এলাকায় বক্তব্য রাখার সময় তিনি নিজের হাঁস প্রতীকের পক্ষে স্লোগান ধরেন। এ সময় এক ব্যক্তিকে তাঁর গায়ে রুমিন ফারহানার নাম ও তাঁর প্রতীক হাঁস এঁকে আসতে দেখা যায়, যা অনেকের নজরে আসে।

আরও পড়ুন