EN ☀️
×

Follow Us

রাজনীতি

ধানের শীষের গণজোয়ারই জনগণের মুক্তি নিশ্চিত করবে: প্রিন্স

ধোবাউড়ায় নির্বাচনী গণসংযোগে এমরান সালেহ প্রিন্স; নির্বাচিত হলে হালুয়াঘাট-ধোবাউড়াকে উন্নয়নের ‘মডেল’ বানানোর অঙ্গীকার।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

ধানের শীষের গণজোয়ারই জনগণের মুক্তি নিশ্চিত করবে: প্রিন্স

ছবি: সংগৃহীত

অ অ

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে অপ্রতিরোধ্য গণজোয়ার সৃষ্টি হয়েছে। পাহাড় থেকে সমতল- সবখানেই ধানের শীষ আজ মানুষের আশা ও ভরসার স্থলে পরিণত হয়েছে। এই গণজোয়ারই জনগণের মুক্তি নিশ্চিত করবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত ধোবাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি ধোবাউড়া সদর উপজেলার খেলার মাঠে আয়োজিত ‘ধোবাউড়া ক্রিকেট লীগ’- এর ফাইনাল খেলার উদ্বোধন করেন।

উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এই জনপদে দীর্ঘদিন ধরে জনগণ সমতা, ন্যায্যতা থেকে বঞ্চিত। আজ মানুষ ভয়কে জয় করে রাস্তায় নেমেছে। তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে আলোকিত বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, তারেক রহমান জনগণকে নতুন আশার পথ দেখিয়েছেন।

তিনি বলেন, ধানের শীষে ভোট মানেই গণতন্ত্র ও জনগণের ভাগ্য পরিবর্তনের ভোট। এই ভোট মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনার প্রতীক। আগামী জাতীয় নির্বাচনে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে হালুয়াঘাট ও ধোবাউড়া হবে উন্নয়ন ও সম্ভাবনার নতুন মডেল।

নির্বাচনি অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে এই অঞ্চলের জরাজীর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল সংস্কার করা হবে, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংগ্রহ কেন্দ্র ও সংরক্ষণাগার স্থাপন করা হবে। যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কল কারখানা স্থাপন, আধুনিক পৌর সভা, মডেল ইউনিয়ন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং আধুনিক স্বাস্থ্যসেবা ও আত্ম কর্ম সংস্থান এবং দারিদ্র্য বিমোচন নিশ্চিত করা হবে।

তিনি মুহুর্মুহু করতালি ও স্লোগানের মধ্যে আরও বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়ায় রেল যোগাযোগ সম্প্রসারণ, আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ, বাইপাস সড়ক, এসি ও বিআরটিসি বাস চালু, পর্যটন শিল্প স্থাপন, শিক্ষার হার বৃদ্ধি, মাদক-সন্ত্রাস- চাঁদাবাজ ও দুর্নীতি ও অনাচার মুক্ত জনপদ গড়ে তোলা হবে। কৃষিনির্ভর জনপদ রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন এবং প্রান্তিক কৃষক ও পরিবারের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি পাহাড়ি ও সমতলের সব জনগোষ্ঠীকে সমান চোখে দেখে। গারো, হাজংসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এই জনপদের মানুষ আর অবহেলিত থাকতে চায় না।

বক্তব্যের শেষে তিনি বলেন, ভোট হবে ধানের শীষে, সরকার হবে জনগণের— এই অঙ্গীকার নিয়েই বিএনপি মাঠে নেমেছে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

এসময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক সোলায়মান সরকার, আবুল হাশেম, গাজিউর রহমান, হুমায়ূন কবীরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন