EN ☀️
×

Follow Us

রাজনীতি

জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ এএম

জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক

ছবি: সংগৃহীত

অ অ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

জামায়াতের অভিযোগ—অ্যাকাউন্টটি হ্যাক করতে ভারত থেকে ম্যালওয়ার ছাড়া হয়েছে।

জানা গেছে, বিষয়টি নিয়ে কিছুক্ষণের মধ্যে জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স একাউন্ট হ্যাক করে ‘বিতর্কিত’ মন্তব্য করা হয়। এর ফলে সারা দেশে সমালোচনার ঝড় বয়ে যায়।

আরও পড়ুন