EN ☀️
×

Follow Us

রাজনীতি

এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি, থানায় জিডি

হোয়াটসঅ্যাপে প্রাণনাশের বার্তা: ‘নির্বাচনের আগেই গুলি করা হবে’

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ পিএম

এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি, থানায় জিডি

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নিজেই এক পোস্টে বিষয়টি জানিয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

শিশির জানান, হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় লেখা হয়, ‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না৷ তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস।’

জিডিতে উল্লেখ করা হয়, সোমবার বিকেল ৪টার পর সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে ফোন ও মেসেজ দিয়ে পরিচয় গোপন রেখে এক ব্যক্তি গুলি করে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে বারবার ফোন করে প্রাণনাশের ভয়ভীতি দেয়। হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া ওই ব্যক্তি নিজেকে হোসাইন জাহিদ নামে পরিচয় দিয়েছেন।

আরও পড়ুন