EN ☀️
×

Follow Us

রাজনীতি

নিহত রেজাউলের সন্তানকে কোলে নিয়ে তার কবর জিয়ারত করলেন জামায়াত আমির

ঘটনার চারদিন পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি

ডেইলি সান রিপোর্ট, শেরপুর

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

নিহত রেজাউলের সন্তানকে কোলে নিয়ে তার কবর জিয়ারত করলেন জামায়াত আমির
অ অ

শেরপুরে নিহত রেজাউল করিমের শিশু সন্তানকে কোলে নিয়ে তার কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকায় নিহত রেজাউল করিমের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন জামায়াত আমির। এসময় তিনি নিহত রেজাউল করিমের বাবাকে সান্ত্বনা দেন।

কবর জিয়ারতের পর স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। এসময় ঘটনার চারদিন পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এসময় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, শেরপুর শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রোববার সকাল ১১টায় গোপালখিলা খেলার মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন।

আরও পড়ুন