দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ময়মনসিংহে বিএনপির একাধিক নেতা-কর্মী বহিষ্কার
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে
ডেইলি সান রিপোর্ট, ময়মনসিংহ
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আওতাধীন হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার একাধিক নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবী মোজাম্মেল হোসেন খান, সাজ্জাদ হোসেন খান হীরা, আ. ন. ম সাদেকুর রহমান নঈম এবং উপজেলা বিএনপির সদস্য মো. নুরুল আলম (নূর এ আলম), মো. সুজারুল ইসলাম ফকির, এখলাস উদ্দিন বিএসসি ও হাবিবুর রহমান। এ ছাড়া হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ দেলোয়ার হোসেন বিপ্লব, মোল্লা মো. আলী সাবরী মনি (মোল্লা মনির), ডা. আবুল কাশেম মেম্বারসহ পৌর বিএনপির একাধিক সদস্যও বহিষ্কারের তালিকায় রয়েছেন।
অন্যদিকে ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কাছিম উদ্দিন বিশ্বাস, মো. নজরুল ইসলাম দুলাল, মো. মঞ্জুরুল হক মুঞ্জু, মো. মেজবাহ উদ্দিন মামুন ও মো. আব্দুস শহিদ মিয়াসহ উপজেলা বিএনপির আরও কয়েকজন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, দলের শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম সুসংহত রাখতে এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে।