EN ☀️
×

Follow Us

রাজনীতি

আবারও দেশ ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই: তারেক রহমান

ধানের শীষ প্রতীক যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

আবারও দেশ ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই: তারেক রহমান
অ অ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ প্রতীক যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। তিনি বলেন, বিএনপি আবারও জনগণের সমর্থন নিয়ে মোকামতলাসহ সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন করতে চায়।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ৩টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণ যেন প্রমাণ করে- বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।

পথসভায় আরও বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম। তিনি এলাকায় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দেন।

পথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন