‘আমার একটা হাঁসও যেনো কোনো শিয়ালের বাচ্চা চুরি না করতে পারে’
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম
স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমার একটা হাঁসও যেন কোনো শেয়ালের বাচ্চা চুরি করতে না পারে।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, আমার একটা ভোটারের পশম ধরার আগে আমাকে আঘাত করতে হবে। তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি বলেন, পুলিশ প্রশাসনকে স্পষ্ট বার্তা দেওয়া আছে, যেখানে যাই হোক না কেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যেন কোনো কারচুপি না হয়।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মিডিয়া এবং বিদেশি পর্যবেক্ষক ও বিদেশি সংস্থাগুলোর নজর থাকবে।
রুমিন ফারহানা ১১ তারিখ বিকেল থেকে ১২ তারিখ রেজাল্ট না আসা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের আহ্বান জানান।