EN ☀️
×

Follow Us

রাজনীতি

হাতপাখা প্রতীকের বাক্স ইসলামের পক্ষের: রেজাউল করীম

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

হাতপাখা প্রতীকের বাক্স ইসলামের পক্ষের: রেজাউল করীম
অ অ

দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামের পক্ষের বাক্স হাতপাখা প্রতীকের বাক্স। তাই ইসলামী আর্দশে, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা বিএম কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভার তিনি এসব কথা বলেন।

পীর চমমোনাই বলেন, নির্বাচনে জামায়াতের যে জোট রয়েছে তারা পরিষ্কার করে বলে দিয়েছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে না, অন্যদিকে বিএনপির যে জোট রয়েছে তারাও ইসলাম প্রতিষ্ঠিত করবে না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশে যে ঘোষণা করেছিল, ইসলামের পক্ষে একটা বাক্স, সেই একটা বাক্স নিয়েই আপনাদের কাছে আমি ছুটে এসেছি।

মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের আমেরিকা দূতাবাসে বসে বাংলাদেশে জঙ্গি আছে এটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসাবে উপস্থাপন করেছে। আপনারা বাংলাদেশের ইতিহাসে দেখেছেন, আওয়ামী লীগ-বিএনপি কেউ কোনোদিন বাংলাদেশে জঙ্গি আছে এটা শিকার করেনি। কিন্তু জামায়াতের নায়েবে আমির আমেরিকার কাছে বলে আসে ইসলামী আন্দোলন জঙ্গিবাদী। আমরা ধিক্কার জানাই ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হওয়ার প্রায় ৩৮ বছর হলো আপনারা কেউ দেখেছেন ইসলামী আন্দোলন জঙ্গিবাদী?’

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসেনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী মুফতি ফজলুল করিম শাহরিয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন