EN ☀️
×

Follow Us

রাজনীতি

৫ আগস্ট যে পরিবর্তন হয়েছে, তা হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন: তারেক রহমান

ডেইলি সান রিপোর্ট, রাজশাহী

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম

৫ আগস্ট যে পরিবর্তন হয়েছে, তা হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন: তারেক রহমান

রাজশাহীর মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভা

অ অ

৫ আগস্ট দেশে যে পরিবর্তন হয়েছে তা হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদের নিশ্চিত করতে হবে; এর মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনও যাতে ঘটে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার সামনে তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেছেন, সেই জন্যই আমাদের কাছে আজকে আগামী ১২ তারিখের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করবো। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করবো নাকি অন্য কোনো দিকে চলে যাবে। সে বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। 

তিনি আরও বলেন, পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই। ১২ তারিখ সুষ্ঠু নির্বাচনে, ধানের শীষ বিজয়ী হলে, ১৩ তারিখ থেকেই শুরু হবে জনগণের জয়যাত্রা। 

একই সাথে ভোটারদের নির্বাচন বানচালের চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। 

নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘ অনেক বছর ভোট দিতে পারেনি। কিন্তু অধিকার ফিরে পাওয়ার আশা হারায়নি শেষ পর্যন্ত। স্বৈরাচার পতিত হলেও নির্বাচনকে আবারও নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। একই সাথে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। 

তারেক রহমান বলেন, জনগণের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব দিতে হবে সেইসব মানুষকে, যাদের জনগণের প্রতি জবাবদিহিতা আছে। 

বিএনপি শান্তিতে বিশ্বাস করে—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের পথেই হাঁটতে চায় তার দল। অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানান, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যেন তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়।

তারেক রহমান ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকরা পাবেন ১০ হাজার টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ। কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিকে বাঁচাতে কাজ করবে বিএনপি।

কর্মসংস্থান বাড়াতে ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলার পাশাপাশি আম সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং রাজশাহীর আইটি পার্ক চালুর প্রতিশ্রুতি দেন তিনি—যাতে দেশের ভেতরে ও বাইরে কাজের সুযোগ তৈরি হয়।

বরেন্দ্র অঞ্চলের কথা বলতে গিয়ে তারেক রহমানের কণ্ঠে শোনা যায় আক্ষেপ, জানান  ক্ষমতায় গেলে আবারও এই প্রকল্প চালু করা হবে। একই সঙ্গে পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণাও দেন তিনি। জানান পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্রের পানির সমস্যার স্থায়ী সমাধানে কাজ করবে বিএনপি।

আরও পড়ুন