EN ☀️
×

Follow Us

রাজনীতি

ময়মনসিংহ পৌঁছেছেন তারেক রহমান

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে নির্বাচনী জনসভায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশ্যে রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা হয় তারেক রহমানের গাড়ি বহর

ডেইলি সান রিপোর্ট,ময়মনসিংহ

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

ময়মনসিংহ পৌঁছেছেন তারেক রহমান
অ অ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভায় অংশ নিতে এরই মধ্যে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা আড়াইটার পর তিনি ময়মনসিংহে পৌঁছান।

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে নির্বাচনী জনসভায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশ্যে রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা হয় তারেক রহমানের গাড়ি বহর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

এই কর্মসূচি উপলক্ষে গতকাল (সোমবার) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন। 

প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। জনসভায় তিনি বিভাগের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

উল্লেখ্য, সফর থেকে ঢাকা ফেরার পথে আরও ২ জায়গায় সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এর মধ্যে গাজীপুরের রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় ও সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন