EN ☀️
×

Follow Us

রাজনীতি

আমাদের সন্তানরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে: জামায়াত আমির

বগুড়ার শেরপুরে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ১০ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম

আমাদের সন্তানরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে: জামায়াত আমির
অ অ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের সন্তানেরা আধিপত্যবাদকে লালকার্ড দেখিয়েছে। এই কার্ড আর সবুজ বা হলুদ হবে না, লালকার্ড হিসেবেই থাকবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুরে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ১০ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার গঠনের সুযোগ পেলে জনগণের একটি টাকাও আত্মসাৎ করা হবে না। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে চাঁদাবাজির কোনো জায়গা থাকবে না। একই সঙ্গে বিচার ব্যবস্থা যেন টাকার বিনিময়ে বিক্রি না হয়, তা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

বিচার প্রসঙ্গে আমিরে জামায়াত বলেন, অপরাধী প্রেসিডেন্ট, মন্ত্রী বা সাধারণ নাগরিক—যেই হোক, তার অপরাধের ভিত্তিতেই বিচার হবে। আদালত ধর্ম, পেশা বা পরিচয় দেখবে না, দেখবে কে ক্ষতিগ্রস্ত এবং কে অপরাধ করেছে।

তিনি বলেন, জামায়াত দেশকে পারস্পরিক ভালোবাসা, সম্মান ও নিরাপত্তার রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। নারীরা যেন ঘরে ও বাইরে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে চলাচল ও কাজ করতে পারেন, তা নিশ্চিত করার কথাও বলেন তিনি। একই সঙ্গে তরুণদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন।

পররাষ্ট্রনীতির বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবে, তবে কারও আধিপত্য মেনে নেবে না। অন্যায়ের কাছে মাথা নত করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

জনসভা শেষে শেরপুর-ধুনট আসনে জামায়াতের প্রার্থী মাওলানা দবিবুর রহমানের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন জামায়াত আমির।

আরও পড়ুন