EN ☀️
×

Follow Us

রাজনীতি

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির মিলাদ ও দোয়া

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১১:০২ পিএম

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির মিলাদ ও দোয়া

বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

অ অ

গণতন্ত্র পুণ:রুদ্ধারের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে।

শুক্রবার ( ২ জানুয়ারি) বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে এই  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি দেশব্যাপী শুক্রবার (২ জানুয়ারি) তাদের সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান করবে।

বিজ্ঞপ্তিতে, বিএনপির সব পর্যায়ের নেতৃবৃন্দসহ শুভাকাঙ্খীদেরকে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। 

আরও পড়ুন