EN ☀️
×

Follow Us

রাজনীতি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের শোক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ এএম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের শোক

ছবি: সংগৃহীত

অ অ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন শোক ও দুঃখ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, অসংখ্য অনুসারী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন