EN ☀️
×

Follow Us

রাজনীতি

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপির মিডিয়া সেল

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপির মিডিয়া সেল

ছবি: সংগৃহীত

অ অ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হয়েছে- এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।  ‘সূত্রের বরাতে’ প্রচার হওয়া এমন খবর প্রকাশে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিএনপি মিডিয়া সেল।

রবিবার (৭ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসা-সংশ্লিষ্ট যে কোনো সংবাদ প্রকাশে দায়িত্বশীল হওয়া জরুরি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক বোর্ডের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন একাধিকবার অনুরোধ জানিয়েছেন-নিজেদের অনুমান বা অনির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সংবাদ না করার জন্য।

শায়রুল কবির খান আরও বলেন, মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বক্তব্য ছাড়া এ ধরনের তথ্য প্রচার বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিশ্চিত ও যাচাই করা তথ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন