EN ☀️
×

Follow Us

রাজনীতি

দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের সুযোগ নেই: ডাকসু ভিপি

ফ্যাসিস হাসিনা আইনের শাসন, সুশাসন, ভোটাধিকার কেড়ে নিয়েই ক্ষান্ত হয়নি দেশের সব সম্ভাবনা নষ্ট করেছে।

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের সুযোগ নেই: ডাকসু ভিপি

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, দেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না। ফ্যাসিস হাসিনা আইনের শাসন, সুশাসন, ভোটাধিকার কেড়ে নিয়েই ক্ষান্ত হয়নি দেশের সব সম্ভাবনা নষ্ট করেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের ছাতক শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত ছাত্র–নাগরিক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং সবার কাছে তার জন্য দোয়া চান।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে নতুন প্রজন্ম এগিয়ে এসেছে, তাদের ঐতিহাসিক দায়িত্ব হলো আগামী জাতীয় নির্বাচনে সঠিক নেতৃত্বকে নির্বাচন করা—যারা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে এবং দেশের সার্বভৌম স্বার্থ রক্ষায় দৃঢ় ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা ছিল একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া। আন্দোলনের সময় তরুণ-শিক্ষার্থীরা অন্যায়, স্বৈরাচার ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন বলে তিনি উল্লেখ করেন। তার দাবি, আন্দোলনে বহু মানুষ আহত হন এবং প্রায় ২ হাজার তরুণ প্রাণ হারান।

এ সময় তিনি অতীতের বৈদেশিক প্রভাব ও রাজনৈতিক সম্পর্কের সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় ধরে বিভিন্ন চক্র দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে। জুলাই আন্দোলনের পর দেশের সার্বিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে এবং গণতন্ত্রের পথ সুদৃঢ় হচ্ছে বলে তিনি মত প্রকাশ করেন।

ছাতক-দোয়ারাবাজারে ভোট প্রার্থনা

ছাত্র-নাগরিক সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে সাদিক কায়েম সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

পরে বিকেলে তিনি সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের পক্ষে দিরাই থানা পয়েন্টে ‘যুব গণসমাবেশে’ যোগ দেন।

আরও পড়ুন