EN ☀️
×

Follow Us

রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রাশিয়ান রাষ্ট্রদূতের পত্র

ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণজনিত জটিলতায় সাত দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রাশিয়ান রাষ্ট্রদূতের পত্র

ছবি: সংগৃহীত

অ অ

অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছে রাশিয়ার দূতাবাস।

রবিবার (৩০ নভেম্বর) রাশিয়ান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকাস্থ রাশিয়ান রাষ্ট্রদূতের পক্ষে ফুলের তোরা ও পত্র নিয়ে গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে যান। দলের চেয়ারপারসনের পক্ষে তা গ্রহণ করেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণজনিত জটিলতায় সাত দিন ধরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ আরও বেড়েছে।

শুক্রবার দেশব্যাপী মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।

গতকাল গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন।

তিনি জানান, শুক্রবারের মতো  শনিবারও সংকটাপন্ন ছিল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো নয়। তবে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে ভিসা ও যোগাযোগ সংক্রান্ত কাজ এগিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন